আজ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র, ১৪৩৩ | ০৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৮%

আজ সন্ধ্যায় ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • MIT ERP
  • Update Time : 06:34:01 pm, Friday, 21 August 2026
  • 7

আজ সন্ধ্যায় ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন তাঁকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করার পর, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে তাঁর শপথ নেওয়ার কথা রয়েছে।

গতকাল ভোট গ্রহণ শেষে বিকেল সোয়া ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

জাতীয় সংসদে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার নির্দেশিকা তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এর পরই শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত।

সাড়ে তিন দশকের মাথায় রাষ্ট্রপতি নির্বাচনে একে একে ভোট দেন সংসদ সদস্যরা। সব মিলিয়ে ত্রয়োদশ সংসদে ৩৪৯ জন এমপি রয়েছেন, যারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন। তবে ভোট পড়েছে ৩৪৩টি। ৬ জন উপস্থিত ছিলেন না।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থী ছিলেন। ফলে ভোট আয়োজন করতে হয় আইনের বাধ্যবাধকতা মেনে।

দীর্ঘ ৩৫ বছর পর ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেলেন সংসদ সদস্যরা৷ এই নির্বাচন সংসদীয় গণতন্ত্রে গতিশীলতা আনতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই

আজ সন্ধ্যায় ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Update Time : 06:34:01 pm, Friday, 21 August 2026