আজ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র, ১৪৩৩ | ০৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৮%

নারায়ণগঞ্জে মামলা তুলে না নেওয়ায় ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যার অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 07:40:55 pm, Friday, 21 August 2026
  • 9

নারায়ণগঞ্জে মামলা তুলে না নেওয়ায় ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যার অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের বন্দরে জাহিদ হাসান বুলবুল নামের ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে হত্যায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

রিকশার গ্যারেজ লুটপাটের মামলা তুলে না নেওয়ায় এই হত্যা বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনার দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর বুলবুলের রিক্সা গ্যারেজে সিফাত বাহিনী হামলা ও লুটপাট চালায়। এ ঘটনায় সিফাতকে প্রধান আসামি করে বন্দর থানায় মামলা করেন বুলবুল। এর পর থেকেই মামলা তুলে নিতে তাকে হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে সিফাত ও তার সহযোগীরা ফের মামলা তোলার জন্য হুমকি দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় শপথ নিলেন নতুন চার মন্ত্রী

নারায়ণগঞ্জে মামলা তুলে না নেওয়ায় ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যার অভিযোগ

Update Time : 07:40:55 pm, Friday, 21 August 2026