আজ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র, ১৪৩৩ | ০৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৮%

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন

  • MIT ERP
  • Update Time : 07:43:12 pm, Friday, 21 August 2026
  • 10

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবনের দরবার হল। রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, শপথ অনুষ্ঠান পরিচালনা করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। তাঁকে শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আর শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

১২ শতাধিক অতিথিকে এই শপথ অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের আমন্ত্রণপত্রে জানানো হয়, সন্ধ্যায় সাড়ে ৭টায় রাষ্ট্রপতি দরবার হলে আসবেন। জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের পর ভারপ্রাপ্ত স্পিকার রাষ্ট্রপতির শপথ পরিচালনা করবেন।

অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই ইস্তফা দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পান সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন

Update Time : 07:43:12 pm, Friday, 21 August 2026