আজ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র, ১৪৩৩ | ০৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৮%

নববধূকে ঘরে তোলার একদিন পর বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 05:11:58 pm, Friday, 21 August 2026
  • 7

নববধূকে ঘরে তোলার একদিন পর বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নববধূকে ঘরে তোলার একদিন পরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ আনাস বাপ্পি (২২) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। বউভাতের আয়োজন চলাকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে আনাসের সঙ্গে সাইরা খাতুনের (১৮) বিয়ে হয়। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নববধূকে শ্বশুরবাড়িতে আনা হয়। শুক্রবার বউভাত উপলক্ষে বাড়িতে অতিথিদের আপ্যায়নের প্রস্তুতি চলছিল।

খাবারের স্থান ও প্যান্ডেল তৈরির কাজ নিজেই তদারকি করছিলেন আনাস। রাতের দিকে একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়।

হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ঢাকায় ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ৪৯৮

নববধূকে ঘরে তোলার একদিন পর বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Update Time : 05:11:58 pm, Friday, 21 August 2026