আজ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র, ১৪৩৩ | ০৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৮%

বুড়িগঙ্গার শোয়ারি ঘাট থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

  • MIT ERP
  • Update Time : 05:56:44 pm, Friday, 21 August 2026
  • 4

বুড়িগঙ্গার শোয়ারি ঘাট থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকার বুড়িগঙ্গার শোয়ারি ঘাট এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকার বুড়িগঙ্গা নদী তীরবর্তী শোয়ারি ঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৫ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক তিনটি ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ২৮ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১৯০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এসময় প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বুড়িগঙ্গার শোয়ারি ঘাট থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

Update Time : 05:56:44 pm, Friday, 21 August 2026