আজ বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র, ১৪৩৩ | ০৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশি নাগরিক শনাক্ত

  • MIT ERP
  • Update Time : 10:02:18 pm, Wednesday, 19 August 2026
  • 6

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশি নাগরিক শনাক্ত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচ বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ওই ঘটনায় নিহত একজন ভারতীয়, শনাক্ত হয়নি বাকি তিন জনের পরিচয়। এ তথ্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অগ্নিকাণ্ডের ঘটনায়আহত ৬ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোটেল থেকে অন্তত ৩০ জনকে উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত ২টার দিকে কলকাতা নিউমার্কেটের কাছে জনবহুল এলাকা মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ওই আগুন লাগে। এ সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে হোটেলের রুমগুলো ধোঁয়ায় ভরে যায়। আতঙ্কিত অতিথিরা দিগ্ বিদিক ছোটাছুটি শুরু করেন। অনেকে ছাদে আশ্রয় নেন। ধোঁয়ার কারণে অনেকে জ্ঞান হারান।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা হোটেলের আগুন নেভানোর কাজ শুরু করে। হোটেলে ধোঁয়া ছড়িয়ে পড়ায় দম বন্ধ হয়ে হতাহতের ঘটনা ঘটেছে, বলছে পুলিশ।

হোটেলের তৃতীয় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা পুলিশের। নিহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন, বলছে ফায়ার সার্ভিস। স্থানীয়দের অভিযোগ, হোটেলে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।

এরআগে গত সোমবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটি হোটেলে আগুনের ঘটনায় আটজনের মৃত্যু হয়। ঘটনার পর এলাকার ১৫টি হোটেলের লাইসেন্স বাতিল করে ভারতীয় কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সহযোদ্ধাদের কাছে ভোট ও দোয়া চাইলেন মির্জা ফখরুল

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশি নাগরিক শনাক্ত

Update Time : 10:02:18 pm, Wednesday, 19 August 2026