কিশোরগঞ্জের ভৈরবে দিন দিন ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে নতুন করে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে প্রয়োজনীয় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।
বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ১৫ জন রোগী চিকিৎসাধীন।
















