দীর্ঘ ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের প্রত্যক্ষ ব্যালটে হতে যাচ্ছে দেশের রাষ্ট্রপতি নির্বাচন। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই ঐতিহাসিক ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা।















