আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র, ১৪৩৩ | ০৬ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৫%

গোয়ায় বাড়ির উঠানে বিশাল কুমির, ভিডিও ভাইরাল

  • MIT ERP
  • Update Time : 12:19:55 pm, Wednesday, 19 August 2026
  • 21

গোয়ায় বাড়ির উঠানে বিশাল কুমির, ভিডিও ভাইরাল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গোয়ায় একটি বাড়ির উঠানে হঠাৎ ঢুকে পড়েছে বিশাল আকৃতির একটি কুমির। বাড়ির সামনে থাকা পরিবারের সদস্যদের দিকে তেড়ে এলে আতঙ্কে দ্রুত ঘরের ভেতরে ঢুকে পড়েন তাঁরা। এ সময় বাড়িতে থাকা কয়েকটি পোষ্য কুকুরও কুমিরটিকে দেখে চিৎকার করতে শুরু করে।

পুরো ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরই মধ্যে ঘটনার ২৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতিয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি গোয়ার খানডেপার এলাকার একটি বাড়িতে হঠাৎ কুমিরটি ঢুকে পড়ে। ওই সময় পরিবারের কয়েকজন সদস্য বাড়ির দরজার সামনে খাটিয়া পেতে বসে ছিলেন। আচমকা বিশাল কুমিরটি তাঁদের দিকে এগিয়ে এলে তাঁরা দ্রুত সরে গিয়ে ঘরের ভেতরে আশ্রয় নেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিশাল আকৃতির কুমিরটি বাড়ির উঠানে ঢুকে পড়েছে। সেখানে এক যুবক খাটিয়ায় বসেছিলেন। কুমিরটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতেই তিনি দৌড়ে ঘরের ভেতরে চলে যান। তার সঙ্গে থাকা এক তরুণীও দ্রুত ঘরে ঢুকে পড়েন। এরপর উঠানে কুমিরটির সামনে পড়ে যায় বাড়ির কয়েকটি পোষ্য কুকুর। কুমিরটিকে দেখে কুকুরগুলো জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে।

তারা কুমিরটির চারপাশে ঘোরাঘুরি করছিল। কুকুরের ডাক শুনে কুমিরটিও তাদের দিকে এগিয়ে যেতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত কোনো মানুষ বা কুকুরের ওপর হামলা করেনি কুমিরটি। পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পরে গৃহকর্তা সাহস ও বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামাল দেন এবং কুমিরটিকে বাড়ির বাইরে বের করে দেন। ২৮ সেকেন্ডের ভিডিওটি ‘সিরাজ নুরানি’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।

প্রকাশের পর ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ মজার মন্তব্য করলেও অনেকে এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। নেটিজেনদের কয়েকজনের প্রশ্ন, এত বড় একটি কুমির কীভাবে লোকালয়ের একটি বাড়ির উঠানে ঢুকে পড়ল? অনেকে মনে করছেন, জঙ্গল ও নদীর কাছাকাছি মানুষের বসতি বাড়ার কারণে খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে বন্যপ্রাণীর লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা ঘটছে।

এ ধরনের পরিস্থিতিতে বন্যপ্রাণীর কাছাকাছি না গিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি দ্রুত স্থানীয় বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

গোয়ায় বাড়ির উঠানে বিশাল কুমির, ভিডিও ভাইরাল

Update Time : 12:19:55 pm, Wednesday, 19 August 2026