আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র, ১৪৩৩ | ০৬ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৫%

মসজিদে বিয়ে করে নতুন জীবন শুরু করলেন সংগীতশিল্পী শারমিন ও সাব্বির

  • MIT ERP
  • Update Time : 07:31:12 pm, Tuesday, 18 August 2026
  • 32

মসজিদে বিয়ে করে নতুন জীবন শুরু করলেন সংগীতশিল্পী শারমিন ও সাব্বির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সংগীতবিষয়ক প্রতিযোগিতা চ্যানেল আই বাংলার গান ২০১৬-এর চ্যাম্পিয়ন শারমিন আক্তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। বিয়ের পিঁড়িতে বসেছেন এই সংগীতশিল্পী। তার স্বামীও গানের মানুষ গায়ক সাব্বির কোরাইশী।

সম্প্রতি রাজধানীর গাউসুল আজম মসজিদে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত এই বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেছেন শারমিন আক্তার। বিয়ের পর নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শারমিন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের নতুন একটি অধ্যায় শুরু করলাম।

দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখে-শান্তিতে সংসার করতে পারি। ’ জানা গেছে, শারমিন আক্তারের স্বামী সাব্বির কোরাইশীও সংগীতের সঙ্গে যুক্ত। গানের ভুবনে দুজনেরই পথচলা থাকায় তাদের সম্পর্কের ক্ষেত্রেও সংগীত গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসেবে কাজ করেছে।

শারমিন আরও বলেন, ‘বিয়ে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন দায়িত্ব, নতুন সম্পর্ক—সব মিলিয়ে অনুভূতিটা অন্যরকম। পরিবার ও কাছের মানুষদের ভালোবাসা এবং দোয়া নিয়ে নতুন পথচলা শুরু করেছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই। ’ ২০১৬ সালে ‘চ্যানেল আই বাংলার গান’ প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন শারমিন আক্তার।

প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেন তিনি। চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই শারমিনের কণ্ঠ ও গায়কী নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। মঞ্চ পরিবেশনার পাশাপাশি বিভিন্ন সময় নতুন গান নিয়েও শ্রোতাদের সামনে হাজির হয়েছেন এই শিল্পী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

এনবিআরের কর অঞ্চলে বড় রদবদল, গোয়েন্দা ইউনিটের প্রধান হলেন নারী

মসজিদে বিয়ে করে নতুন জীবন শুরু করলেন সংগীতশিল্পী শারমিন ও সাব্বির

Update Time : 07:31:12 pm, Tuesday, 18 August 2026