আজ মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র, ১৪৩৩ | ০৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

বিয়ের গুঞ্জনে কেন ক্ষুব্ধ হলেন চিত্রনায়িকা পূজা চেরি?

  • MIT ERP
  • Update Time : 05:43:01 pm, Tuesday, 18 August 2026
  • 7

বিয়ের গুঞ্জনে কেন ক্ষুব্ধ হলেন চিত্রনায়িকা পূজা চেরি?

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরির প্রেম ও বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে হয়ে গেছে—এমন খবরও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে।

এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। পাশাপাশি ভিত্তিহীন সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার (১৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পূজা চেরি তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেন। পূজা বলেন, গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে।

কখনো কোনো পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে সংবাদ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এর আগে দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে পূজা জানান, নিজের বিয়ের বিষয়ে তিনি আগেই পরিষ্কার বক্তব্য দিয়েছেন। তিনি বলেছিলেন, তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক করা হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নিজেই আনন্দের সঙ্গে সবাইকে বিষয়টি জানাবেন বলেও জানিয়েছিলেন।

তবে সম্প্রতি ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জন সরাসরি নাকচ করে পূজা বলেন, ‘বারবার বলতে চাই, আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন। ’ বর্তমানে নিজেকে কিছুটা সময় দেওয়ার পাশাপাশি নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান অভিনেত্রী। এ কারণেই তাকে ক্যামেরার সামনে তুলনামূলক কম দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তথ্য যাচাই না করে তাকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন পূজা। তার ভাষায়, কোনো তথ্য যাচাই না করে বারবার তাকে নিয়ে এভাবে সংবাদ প্রকাশ করা ‘বিব্রতকর ও দুঃখজনক’। নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি অধিকার প্রসঙ্গেও সতর্ক করেন এই অভিনেত্রী। তিনি বলেন, অনুমতি ছাড়া কারও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয় অপরাধ।

এ প্রসঙ্গে বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের পাশাপাশি সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার কথাও উল্লেখ করেন পূজা। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তার নীরবতাকে কেউ যেন ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে ব্যবহার না করে। এমনটি হলে নিজের আইনি অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবেন তিনি।

গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়ে পূজা চেরি অসত্য সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানান। ‘পোড়ামন টু’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে পরিচিতি পান পূজা চেরি। এরপর বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাসুদ রানা’। বর্তমানে তার হাতে রয়েছে ‘ক্যাশ’, ‘নাকফুল’ ও ‘দরদরিয়া’ সিনেমা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ফিফা কর্তৃক ১৫ ম্যাচ নিষিদ্ধ হলেন জাতীয় দলের ফুটবলার আল আমিন

বিয়ের গুঞ্জনে কেন ক্ষুব্ধ হলেন চিত্রনায়িকা পূজা চেরি?

Update Time : 05:43:01 pm, Tuesday, 18 August 2026