স্কুল ড্রেস পরে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শিপা মনি (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাসান এর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় স্থানীয়রা।


















