আজ সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যা মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

  • MIT ERP
  • Update Time : 09:17:59 pm, Monday, 17 August 2026
  • 4

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যা মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—পেশাদার ছিনতাইকারী অনিক, আকাশ ও চান্দি বাবু। নিহত সীমান্ত দেওভোগের শুক্কুরকারি মসজিদ গলির মো. আলম পারভেজের ছেলে। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে নগরীর দেওভোগে মিন্নত আলী শাহ সাহেবের মাজারের সামনে ছিনতাইকারীরা সীমান্তকে ছুরিকাঘাত করে।

এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও ১ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় সীমান্তের বাবা আলম পারভেজ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। তারা আদালতে ছিনতাই ও ছুরিকাঘাতের কথা স্বীকার করে জবানবন্দি দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নাজিবুল্লাহ বিপু জানান, মামলায় মোট ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করে সীমান্তের বাবা আলম পারভেজ বলেন, ‘আমার মতো আর কারও সন্তান যেন ছিনতাইকারীর হাতে প্রাণ না হারায়, কোনো মায়ের বুক যেন আর খালি না হয়।

’ তিনি উচ্চ আদালতের মাধ্যমে আসামিদের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

প্রধানমন্ত্রীর সঙ্গে এনবিআরের প্রথম বৈঠক: আসছে বিশেষ বার্তা

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যা মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

Update Time : 09:17:59 pm, Monday, 17 August 2026