আজ সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • MIT ERP
  • Update Time : 09:16:05 pm, Monday, 17 August 2026
  • 4

তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ে পাশে থাকা ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে একটি মহল কাউন্সিল ছাড়াই ‘পকেট কমিটি’ গঠনের উদ্দেশ্যে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি দিয়েছে।

তারা এ সিদ্ধান্তকে অন্যায্য ও অগঠনতান্ত্রিক বলে দাবি করেন। বক্তারা অবিলম্বে তাজ উদ্দিন তাজুর অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশিদ্রোন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাব উদ্দিন, বিএনপি নেতা আজির উদ্দিন, যুবদল নেতা আব্দুল কাদির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন আহমদ, শ্রমিক দল নেতা সোহেল আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি হিসেবে জেলা ও উপজেলা বিএনপির কাছে স্মারকলিপি প্রদান, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং রোডমার্চ করে ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রীর ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। প্রসঙ্গত, গত ১৬ আগস্ট রাতে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে তাজ উদ্দিন তাজুকে পদ থেকে অব্যাহতির কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়। তবে বিক্ষুব্ধ নেতাকর্মীদের দাবি, কোনো ধরনের নিয়মনীতি বা কাউন্সিল ছাড়াই রাজপথের পরীক্ষিত নেতা তাজ উদ্দিন তাজুকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

প্রধানমন্ত্রীর সঙ্গে এনবিআরের প্রথম বৈঠক: আসছে বিশেষ বার্তা

তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : 09:16:05 pm, Monday, 17 August 2026