আজ সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

কলমাকান্দায় ২৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি আটক

  • MIT ERP
  • Update Time : 09:15:04 pm, Monday, 17 August 2026
  • 4

কলমাকান্দায় ২৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবন থেকে ২৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সোমবার (১৭ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে সন্দেহজনকভাবে দুই ব্যক্তিকে প্রবেশ করতে দেখে আনসার সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগে সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়। পরে ব্যাগ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মো. আব্দুল হামিদ (৩৫) ও মো. আজিজুর রহমান (৪৫)। আনসার সূত্রে জানা যায়, দায়িত্বপ্রাপ্ত পিসি মো. মতিউর রহমান ও আনসার সদস্য মো. রফিকুল ইসলাম দুই ব্যক্তিকে পরিত্যক্ত ভবনে প্রবেশ করতে দেখেন।

তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। তাদের উপস্থিতিতে আটক দুই ব্যক্তিকে উদ্ধার করা ২৫০ পিস ইয়াবাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কলমাকান্দা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর নীতির আলোকে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন আনসার সদস্যরা।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ ঘটনায় তাদের তাৎক্ষণিক তৎপরতা গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকার বিষয়টি তুলে ধরেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

প্রধানমন্ত্রীর সঙ্গে এনবিআরের প্রথম বৈঠক: আসছে বিশেষ বার্তা

কলমাকান্দায় ২৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি আটক

Update Time : 09:15:04 pm, Monday, 17 August 2026