কিশোরগঞ্জ সফরকালে কটিয়াদী উপজেলার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পেশ করা হয়েছে ৫ দফা দাবিপত্র। পরে তিনি তা মঞ্চে বসেই পড়েছেন। শুধু তাই নয়, দাবিগুলো পড়ার পর তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে চিঠিটি হস্তান্তর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিশেষ নির্দেশনাও দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর এমন তাৎক্ষণিক পদক্ষেপে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও নতুন আশার সঞ্চার হয়েছে।

















