আজ রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

১৫ আগস্ট উপলক্ষে খিচুড়ি রান্নার অভিযোগ: আটক ৬

  • MIT ERP
  • Update Time : 04:39:47 pm, Sunday, 16 August 2026
  • 3

১৫ আগস্ট উপলক্ষে খিচুড়ি রান্নার অভিযোগ: আটক ৬

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

১৫ আগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালনের অংশ হিসেবে ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা খিচুড়ি রান্না করেছেন বলে অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার দুপুর ১টার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধূলদী স্ট্যান্ড সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার রাতে কোতয়ালী থানায় তারা আটকে ছিলেন।

আটক রিকশা শ্রমিকেরা হলেন– হারুন শেখ (৫৪), আনোয়ার মোল্লা (৫১), মানোয়ার মোল্লা (৪৮), মজিদ শেখ (৫৬), ইউসুফ শেখ (৪৫) ও তার ছেলে রহিম শেখ (২৩)।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় দেড় বছর আগে জেলা ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন গঠন করা হয়। বর্তমানে জেলার বিভিন্ন স্ট্যান্ডকেন্দ্রিক আঞ্চলিক শ্রমিক ইউনিয়ন কমিটির গঠন প্রক্রিয়া চলছে।

সম্প্রতি শহরের হাজী শরীয়তুল্লাহ বাজার, তিতুমীর বাজার, ভাসানচর, অম্বিকাপুর, আলীপুর আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার ধুলদী স্ট্যান্ড বাজার সংলগ্ন কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে রিকশা চালক, শ্রমিকেরা খিচুড়ি রান্নার আয়োজন করেন।

১৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালনের অংশ হিসেবে এ খিচুড়ি রান্না করা হচ্ছে– এমন অভিযোগে ফরিদপুর কোতয়ালী থানার একদল পুলিশ শুক্রবার দুপুরে ধুলদি বাজার এলাকায় হানা দিয়ে ওই ছয় রিকশা শ্রমিককে আটক করে কোতয়ালী থানায় নিয়ে যান বলে জানা যায়।

এ ব্যাপারে ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, আমাদের সংগঠনটি রাজনৈতিকমুক্ত একটি সংগঠন। পুলিশ আমাদের ছয়জন শ্রমিককে অন্যায়ভাবে আটক করে রেখেছে।

শনিবার রাত ১০টার দিকে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে ওই শ্রমিকদের আনা হয়েছিল। তবে অভিযোগের সত্যতার বিষয়ে তদন্ত চলছে। তাদেরকে আটক করা হয়নি, পুলিশ হেফাজতে আছে! তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কলকাতার চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র

১৫ আগস্ট উপলক্ষে খিচুড়ি রান্নার অভিযোগ: আটক ৬

Update Time : 04:39:47 pm, Sunday, 16 August 2026