আজ রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

  • MIT ERP
  • Update Time : 03:50:57 pm, Sunday, 16 August 2026
  • 7

পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের কার্যক্রম শুরু হয়।

সকাল ৯টায় সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউসসংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও সফল মৎস্যজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মৎস্যজীবীরা।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনায় সবাইকে আরও সচেতন হতে হবে। জেলা মৎস্য বিভাগ জানায়, ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হবে।

সোমবার (১৭ আগস্ট) মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদনবিষয়ক মতবিনিময় সভা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। মঙ্গলবার (১৮ আগস্ট) মৎস্যজীবীদের সাঁতার প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ আয়োজন শেষ হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

Update Time : 03:50:57 pm, Sunday, 16 August 2026