আজ রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • MIT ERP
  • Update Time : 07:15:54 pm, Saturday, 15 August 2026
  • 2

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এবং বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত শুক্রবার রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রূপায়ণ হাউজিংয়ের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাব্বির হোসেন খান এবং বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের পক্ষে চেয়ারম্যান ডা. শাহেদ রফি পাভেল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল, দেশবরেণ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও রূপায়ণ গ্রুপের উপদেষ্টা প্রফেসর ড. এম. শামীম জেড. বসুনিয়া, উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শরিফুল ইসলাম তারেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান ডা. শাহেদ রফি পাভেল, প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. এম. এ. বাকী, ফাউন্ডার ডা. নিরুপম দাস, উপদেষ্টা ডা. এ. এম. পারভেজ রহিম এবং উপদেষ্টা ডা. হালিদা হানুম আখতারসহ অন্যরা। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল বলেন, ‘বিনিয়োগকারীদের আস্থা, সমর্থন এবং দীর্ঘদিনের অংশীদারিত্বই রূপায়ণ গ্রুপের মূল শক্তি।

এই আয়োজন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়; এটি পারস্পরিক বিশ্বাস, অর্জন এবং ভবিষ্যৎ সম্ভাবনার এক অনন্য উদযাপন। ’ রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হোসেন খান বলেন, ‘রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড সবসময় বিশ্বাস, আস্থা, উদ্ভাবন ও উৎকর্ষের মাধ্যমে গ্রাহক ও অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ও অর্থবহ সম্পর্ক গড়ে তোলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

এই আয়োজন দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি অর্থবহ সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করছে। ’ অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ধানমন্ডিতে নির্মাণাধীন প্রিমিয়াম কন্ডোমিনিয়াম প্রকল্প ‘রূপায়ণ গ্রিন প্যারাডাইস’-এর সফট লঞ্চ করা হয়। পাশাপাশি প্রকল্পের বর্তমান সাইট ও নির্মাণ কার্যক্রমের ওপর একটি প্রজেক্ট ভিজ্যুয়াল ভিডিও প্রদর্শন করা হয়।

আয়োজকরা জানান, এই সমঝোতা স্মারকের মাধ্যমে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড ও বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ বিনিয়োগকারী অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে যৌথ উন্নয়ন ও সমৃদ্ধির অঙ্গীকারও পুনর্ব্যক্ত হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

হবিগঞ্জের চুনারুঘাটে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Update Time : 07:15:54 pm, Saturday, 15 August 2026