আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত: ভারতীয় হাইকমিশনার

  • MIT ERP
  • Update Time : 02:22:51 pm, Saturday, 15 August 2026
  • 53

ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত: ভারতীয় হাইকমিশনার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

লিখিত বক্তব্যে দীনেশ ত্রিবেদী বলেন, অভিন্ন ইতিহাসের এই সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্ব ক্রমেই বিকশিত হচ্ছে। বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের অংশীদারত্ব এগিয়ে নিয়ে যাচ্ছি। তিনি বলেন, আমরা স্বীকার করি, অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ওপর প্রতিষ্ঠিত জনগণের সঙ্গে জনগণের সম্পর্কই এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন। ভবিষ্যতের কথা চিন্তা করে আসুন, ভারতের অব্যাহত অগ্রগতি, ঐক্য ও সমৃদ্ধির প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। দী‌নেশ ত্রিবেদী ব‌লেন, একইসঙ্গে অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে হাতে হাত রেখে কাজ করে ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বের অসাধারণ বন্ধনকে আরও শক্তিশালী করে তুলি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত: ভারতীয় হাইকমিশনার

Update Time : 02:22:51 pm, Saturday, 15 August 2026