টানা ২৫ দিন তীব্র গ্যাস-সংকটের পর দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। এলএনজি সরবরাহের জন্য মহেশখালীতে থাকা দুটি ভাসমান টার্মিনালের মধ্যে সামিট পুরোদমে এবং এক্সিলারেট এনার্জি আংশিক চালু হওয়ায় শনিবার ভোর থেকে গ্যাস সরবরাহ বেড়ে দাঁড় প্রায় ২৪০ কোটি ঘনফুটে।
তবে সংকট সম্পূর্ণ কাটতে আরও কয়েক দিন সময় লাগবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।















