রাজধানীর কামরাঙ্গীরচর থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে সাবেক শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পাশে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
চিকিৎসকরা রাত সাড়ে ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।














