আজ রবিবার, ১৬ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ, ১৪৩৩ | ০২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

বর্ষায় বাড়ে নৌকার কদর, শিবচরে ব্যস্ত কারিগররা

  • MIT ERP
  • Update Time : 10:50:55 pm, Friday, 14 August 2026
  • 4

বর্ষায় বাড়ে নৌকার কদর, শিবচরে ব্যস্ত কারিগররা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সারা বছর বিক্রি কম থাকলেও বর্ষা মৌসুমে নৌকার চাহিদা কিছুটা বৃদ্ধি পায়। তবে নদী-নালা ও খাল-বিল ভরাটের কারণে এখন নৌকার প্রয়োজনীয়তা অনেক কমে গেছে। এমন নানা সংকটের মধ্য দিয়েই চলছে মাদারীপুরের শিবচরের সুতারবাড়ির নৌকা কারিগরদের জীবিকা। ফলে বছরজুড়ে কাজের সুযোগ তৈরিতে বিকল্প কর্মসংস্থান চান সেখানকার শতাধিক নৌকা কারিগর। বিষয়টি ইতোমধ্যে আমলে নিয়েছে উপজেলা প্রশাসন।

করাত আর হাতুড়ির শব্দ এবং কাঠের গন্ধে মুখর মাদারীপুরের শিবচরের সুতারবাড়ি এলাকা। বর্ষা মৌসুম ঘিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নৌকা তৈরির কাজ। কেউ কাঠ ছাঁটছেন, কেউ পেরেক লাগাচ্ছেন। ধীরে ধীরে কয়েকখণ্ড কাঠ রূপান্তরিত হয় নৌকায়।

বর্ষা এলে পানিতে চলাচল বাড়ায় নৌকার প্রয়োজন বাড়ে। কিন্তু নদী, খাল ও বিল ভরাট হয়ে যাওয়ায় নৌকা নির্ভরতা অনেকটা কমে আসছে। ফলে শত বছরের ঐতিহ্য বহনকারী এই হস্তশিল্প এখন নানা সংকটের মুখে।

এরই মধ্যে বর্ষা মৌসুমে নতুন আশায় বুক বাঁধেন শিবচরের সুতারবাড়ির কারিগররা। প্রত্যাশা, ঘুরে দাঁড়ানোর।

শিবচরে নৌকা তৈরিতে জড়িত কারিগরদের জন্য সরকারি ক্ষুদ্র ঋণ ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মাদারীপুর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, ‘নৌকা তৈরিতে জড়িত কারিগরদের জন্য সরকারি ক্ষুদ্র ঋণ ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।’

মাদারীপুরের শিবচরে নৌকা তৈরির এ কাজে এখন পর্যন্ত শতাধিক কারিগর জড়িত। বেকার সময়গুলোতে তাদেরকে অন্যান্য উপার্জনমুখী কাজে সম্পৃক্ত করার দাবি স্থানীয়দের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বর্ষায় বাড়ে নৌকার কদর, শিবচরে ব্যস্ত কারিগররা

Update Time : 10:50:55 pm, Friday, 14 August 2026