12:53 pm, Friday, 14 August 2026

পবিপ্রবির বিজয় ২৪ হলে র‌্যাগিংয়ে শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

  • MIT ERP
  • Update Time : 12:52:55 pm, Friday, 14 August 2026
  • 0

পবিপ্রবির বিজয় ২৪ হলে র‌্যাগিংয়ে শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয় ২৪ হলে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থী মো. হাবিবুর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে হলে র‌্যাগিংয়ের এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে জানা গেছে। রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে বলা হয়, ঘটনার কারণ উদ্‌ঘাটন, দায়ীদের চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রদানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত কমিটিতে প্রভোস্ট, সহকারী প্রভোস্ট ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখবেন বলে জানা গেছে। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ক্যাম্পাসে র‌্যাগিং প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন জানিয়েছেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

পবিপ্রবির বিজয় ২৪ হলে র‌্যাগিংয়ে শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

পবিপ্রবির বিজয় ২৪ হলে র‌্যাগিংয়ে শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

Update Time : 12:52:55 pm, Friday, 14 August 2026