টাঙ্গাইলের উপজেলার জামুরিয়া ইউনিয়নের হাতিবর এলাকার নীলকা বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও বিধিমালা-১৯৮৫ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালিত অভিযানে ৮০টি চায়না জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন। হাতিবর নীলকা বিলে অবৈধভাবে চায়না জাল ব্যবহার করে দীর্ঘদিন ধরে দেশীয় মাছের রেনু পোনা নিধন করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন চায়না জাল বন্ধে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত সব জাল পরে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আশাদুজ্জামান শামস, থানা পুলিশ, মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, দেশীয় মাছের প্রজনন ও রেনু পোনা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
















