12:09 am, Thursday, 13 August 2026

রূপসায় যুবদল নেতা ফখরুল শেখকে গুলি করে হত্যা

  • MIT ERP
  • Update Time : 10:33:51 pm, Wednesday, 12 August 2026
  • 1

রূপসায় যুবদল নেতা ফখরুল শেখকে গুলি করে হত্যা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা এলাকার রূপসা ব্রিকস ইটভাটায় গতকাল মঙ্গলবার গভীর রাতে ফখরুল শেখ (৩২) নামের এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফখরুল শেখ রূপসা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা।

তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমানে যুবদল নেতা হিসেবে পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য মাঝেমধ্যে তিনি রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতে ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন ফখরুল। আনুমানিক রাত ১টার দিকে দুর্বৃত্তরা ইটভাটায় প্রবেশ করে তাকে গুলি করে পালিয়ে যায়।

রাত ১টা ১১ মিনিটের দিকে ফখরুল গুলিবিদ্ধ হওয়ার খবর পান তার ভাই রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও যুবদল নেতা ফরহাদ শেখ। খবর পেয়ে তিনি দ্রুত ইটভাটায় গিয়ে ছোট ভাইকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফখরুলের শরীরে দুটি গুলির আঘাত রয়েছে। একটি গুলি লাগে ঘাড়ে। আরেকটি ডান চোয়ালের নিচ দিয়ে ঢুকে বাম কানের ওপর দিয়ে বেরিয়ে যায়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চার ভাই ও এক বোনের মধ্যে ফখরুল ছিলেন সবার ছোট। তার দুটি মেয়ে রয়েছে। তবে কে বা কারা এবং কী কারণে ফখরুলকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, ফখরুলের পরিবার সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি।

লাশের সুরতহাল দেখে তার শরীরে দুটি গুলি লেগেছে বলে দেখা যায়। ময়নাতদন্তের জন্য লাশ খুলনার মর্গে পাঠানো হয়েছে। তার ভাই ফরহাদ শেখ বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। এই হত্যা মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ভারতে সরকারিভাবে গোমূত্র কেনা শুরু, দাম প্রতি লিটার ১০ রুপি

রূপসায় যুবদল নেতা ফখরুল শেখকে গুলি করে হত্যা

Update Time : 10:33:51 pm, Wednesday, 12 August 2026