8:55 pm, Wednesday, 12 August 2026

রূপপুর পারমাণবিক প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 08:08:49 pm, Wednesday, 12 August 2026
  • 1

রূপপুর পারমাণবিক প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে প্রকল্পের ‘৫.৭ বিল্ডিং’ এলাকায় কাজ করার সময় অসুস্থ হয়ে তিনি মারা যান।

সের্গেই (৫১) রূপপুর বিদ্যুৎপ্রকল্পে রুশ পারমাণবিক প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান ‘অ্যাটমটেকএনার্জো’-এর কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। প্রকল্প সূত্রে জানা গেছে, সকালে ৫.৭ বিল্ডিংয়ের ভেতরে কাজ করার সময় হঠাৎ অসুস্থ বোধ করে মাটিতে ঢলে পড়েন সের্গেই। খবর পেয়ে কোম্পানির চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, সের্গেই অসুস্থ বোধ করলে প্রথমে প্রকল্পের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন। পরে হাসপাতালে যেতে অনিচ্ছা প্রকাশ করেন তিনি। এরপর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। চিকিৎসকের রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নাচোলে বর্ষাকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

রূপপুর পারমাণবিক প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

Update Time : 08:08:49 pm, Wednesday, 12 August 2026