7:54 pm, Wednesday, 12 August 2026

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে উত্তেজনা ও পাল্টাপাল্টি মানববন্ধন

  • MIT ERP
  • Update Time : 06:49:05 pm, Wednesday, 12 August 2026
  • 1

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে উত্তেজনা ও পাল্টাপাল্টি মানববন্ধন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২১ নম্বর ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এলাকাবাসী, অভিভাবক, শিক্ষার্থী ও কমিটির সদস্যরা এ কর্মসূচি পালন করেন।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় নাচোল ইউনিয়নের ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে অভিভাবক মারুফা খাতুন, পরেশ মারডি, আল রায়হান, মোসা. সাথী এবং কমিটির সদস্য বুলবুলি বেগম বলেন, সরকারি বিধি ও পরিপত্র অনুসরণ করে বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

তারা দাবি করেন, সভাপতি পদে পরাজিত প্রার্থী শহিদুল ইসলাম রিপন মেয়াদ শেষ হওয়ার পর কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গত ১১ আগস্ট একটি মানববন্ধন আয়োজন করেন। এর প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী, শিক্ষার্থী, অভিভাবক এবং নবগঠিত কমিটির সদস্যরা পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম বলেন, সরকারি বিধি মোতাবেক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিঞা বলেন, সরকারি বিধি অনুসরণ করে ২১ নম্বর ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে কমিটির বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেলে সহকারী শিক্ষা কর্মকর্তা মাকশুদুল হককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় নবগঠিত কমিটির বৈধতা নিশ্চিত করা হয়েছে। পাল্টাপাল্টি মানববন্ধনের বিষয়ে তিনি বলেন, বিষয়টি অবগত হয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মশাখালী স্টেশনে যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে দুই ঘণ্টা ট্রেন অবরোধ

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে উত্তেজনা ও পাল্টাপাল্টি মানববন্ধন

Update Time : 06:49:05 pm, Wednesday, 12 August 2026