7:54 pm, Wednesday, 12 August 2026

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

  • MIT ERP
  • Update Time : 06:41:18 pm, Wednesday, 12 August 2026
  • 1

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাসি ও রান্না করা মাংস কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ এবং মূল্য তালিকা না রেখে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

বুধবার (১২ আগস্ট) দুপুরে চাঁদপুরের কোর্ট স্টেশন এলাকা ও লঞ্চঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আব্দুল্লাহ আল ইমরান বলেন, কোর্ট স্টেশন এলাকার মেসার্স ঢাকা হোটেলে বাসি গ্রিল, চাপ ও রান্না করা মাংস কাঁচা মাংসের সঙ্গে বিক্রির জন্য সংরক্ষণ করা হচ্ছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, চাঁদপুর লঞ্চঘাটে আব এ জম জম-৭ লঞ্চের ক্যান্টিনে মূল্য তালিকা প্রদর্শন না করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত পানি ও চিপস বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ক্যান্টিনের ম্যানেজার মো. নজরুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আরোপ করা মোট ১৫ হাজার টাকা জরিমানার অর্থ সংশ্লিষ্টরা তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন তারা। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে অনিয়ম নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মশাখালী স্টেশনে যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে দুই ঘণ্টা ট্রেন অবরোধ

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

Update Time : 06:41:18 pm, Wednesday, 12 August 2026