6:09 pm, Wednesday, 12 August 2026

কুলাউড়ায় ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 06:09:04 pm, Wednesday, 12 August 2026
  • 0

কুলাউড়ায় ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদসহ জমশেদ মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের মানগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে এসআই আহলাদ ইবনে জামিল (পিপিএম), এএসআই এনামুল হক ও এএসআই মো. রাজিবসহ জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জমশেদ পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের পেছনের খালি জায়গায় নতুন স্থাপিত একটি স্যানিটারি রিংয়ের ভেতর প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০ বোতল ‘অফিসার্স চয়েস ব্লু পিউর গ্রেইন হুইস্কি’ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জমশেদ মিয়া মানগাঁও গ্রামের আশিক মিয়ার ছেলে। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমশেদ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় মৌলভীবাজার জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কুলাউড়ায় ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

Update Time : 06:09:04 pm, Wednesday, 12 August 2026