সম্প্রতি সময়ে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্বদের একজন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এক তরুণীর সঙ্গে তার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি ব্যাপক আলোচনার জন্ম দেন। পরবর্তীতে ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন এই সংসদ সদস্য।
এই কাণ্ডে জামায়াতে ইসলামী থেকে তাকে বহিষ্কার করা হয়।














