সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতের আঘাতে লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) ভোরে কৃষিকাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের মৃত আদালি সরদারের ছেলে। জানা গেছে, ভোরে অণ্যের জমিতে কৃষিকাজ করার সময় আকস্মিক বজ্রপাত ঘটলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মো. শাকির হোসেন বলেন, ‘হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।













