দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের উদ্যোগকে ঘিরে কৃষিজমিতে গড়ে উঠেছে দুই শতাধিক বহুতল ভবন। খনির উত্তরে হামিদপুর ইউনিয়নের বাঁশপুকুর, কাজিপাড়া ও চৌহাটি মৌজায় ফসলি জমি ভরাট করে তিন থেকে চারতলা পর্যন্ত এসব ভবন নির্মাণ করা হয়েছে।
অধিকাংশ ভবনেই নেই বিদ্যুৎ সংযোগ, পাকা রাস্তা কিংবা নাগরিক সুবিধা। অনেক ভবন তালাবদ্ধ ও জনশূন্য। স্থানীয়দের অভিযোগ, ভবিষ্যতে জমি অধিগ্রহণ হলে বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় এসব ভবন নির্মাণ করা হয়েছে।















