বই-খাতা হাতে নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল ৯ বছরের শিশু জিদনীর। সহপাঠীদের সঙ্গে খেলাধুলা, হাসি-আনন্দে কাটার কথা ছিল তার শৈশব। কিন্তু সেই বয়সে বিরল রোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে তাকে।
জন্মের পর থেকেই জিদনীর বাম হাত অস্বাভাবিক ফোলা। অর্থের অভাবে চিকিৎসাও বন্ধ। ফলে জিদনীর জীবন পড়েছে অনিশ্চয়তায়।

















