5:29 pm, Friday, 7 August 2026

দুপচাঁচিয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

  • MIT ERP
  • Update Time : 05:00:33 pm, Friday, 7 August 2026
  • 3

দুপচাঁচিয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে কুলসুম (২২) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার চামরুল ইউনিয়নের টেমা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত কুলসুম ওই গ্রামের প্রবাসী আজিজুলের স্ত্রী। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক মনোমালিন্যের জেরে গত বৃহস্পতিবার সন্ধায় বিষপান করেন কুলসুম।

বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ বিষয়ে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটির প্রেক্ষিতে দুপচাঁচিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি মামলা) রুজু হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দুপচাঁচিয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Update Time : 05:00:33 pm, Friday, 7 August 2026