2:46 pm, Friday, 7 August 2026

‘আপনারা দেখেননি, আমরা পুলিশকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছি’, এনসিপি নেতা মানিক

  • MIT ERP
  • Update Time : 12:35:13 pm, Thursday, 6 August 2026
  • 12

‘আপনারা দেখেননি, আমরা পুলিশকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছি’, এনসিপি নেতা মানিক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামের আনোয়ারায় ১১-দলীয় ঐক্যের উদ্যোগে একটি গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক বলেন, ‘আমরা ইউএনও ও ওসিকে প্রশ্ন করতে চাই—২৬ জুলাইয়ের ঘটনা আপনারা দেখেননি, তখন বিক্ষুব্ধ ছাত্র-জনতা থানাগুলোতে আগুন দিয়েছে।

যে পুলিশ জনগণের টাকায় পরিচালিত হয়, অথচ সেই পুলিশকেই আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছি,—এ দৃশ্য কি আপনারা দেখেননি। ’ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের মাধ্যমে পরিবর্তনের সূচনা হয়েছে। কিন্তু উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন বিরোধী শক্তিকে ঠেকাতে ব্যর্থ হয়েছে।

আমরা এখন দেখছি প্রশাসনের মধ্যে দলীয় প্রভাব বিস্তার করা হচ্ছে। টিসিবি ও ওএমএসের মতো সরকারি সহায়তাও সঠিকভাবে বণ্টন না হয়ে বিভিন্ন নেতার মধ্যে ভাগ-বাটোয়ারা হচ্ছে। তিনি অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড বা বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের বলা হচ্ছে—এমপির সুপারিশ নিয়ে আসতে হবে, এমপির কথা ছাড়া একটি ফাইলও লড়ে না, যা বৈষম্যমূলক।

সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান খোকা। এতে ১১-দলীয় ঐক্যের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

‘আপনারা দেখেননি, আমরা পুলিশকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছি’, এনসিপি নেতা মানিক

Update Time : 12:35:13 pm, Thursday, 6 August 2026