আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

নাচোলে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

  • MIT ERP
  • Update Time : 10:33:29 am, Thursday, 6 August 2026
  • 30

নাচোলে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলক্রসিং পার হওয়ার সময় মহানন্দা ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ টিমন (৩৫) নামে এক পাওয়ার টিলারচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা একটি ছাগলও মারা গেছে। নিহত আবুল কালাম আজাদ টিমনের পিতার নাম মহিবুর রহমান। তিনি নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল ৬টা ১০ মিনিটে নাচোল-খলসি সড়কের রেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ টিমন পাওয়ার টিলার নিয়ে রেললাইন অতিক্রম করার সময় রাজশাহীগামী মহানন্দা ট্রেনটি দ্রুতগতিতে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার তীব্রতায় তার মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা একটি ছাগলও ট্রেনের ধাক্কায় নিহত হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওরাকল ও মাইক্রোসফটে বড় ছাঁটাই: নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা?

নাচোলে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

Update Time : 10:33:29 am, Thursday, 6 August 2026