9:38 am, Wednesday, 5 August 2026

তাড়াশে একই দিনে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

  • MIT ERP
  • Update Time : 03:59:58 am, Tuesday, 4 August 2026
  • 15

তাড়াশে একই দিনে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থান থেকে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতদের স্বজনরা শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ তুলেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতদের একজন সানজিদা মিম (১৯)। তিনি তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রামের ইয়াসিন হাসেমের স্ত্রী।

পরিবারের সদস্যদের দাবি, সানজিদাকে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করতে তার মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। অপরদিকে, উপজেলার সগুনা ইউনিয়নের খুকনিপাড়া গ্রামে আব্দুল জলিলের স্ত্রী সালমা বেগমের (৩৫) ঝুলন্ত মরদেহ তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। সালমার স্বজনদের অভিযোগ, তাকেও হত্যার পর আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সোমবার পৃথক দুটি স্থান থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বিদেশি সাংবাদিকদের ওপর নতুন বিধিনিষেধ পাকিস্তানে

তাড়াশে একই দিনে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

Update Time : 03:59:58 am, Tuesday, 4 August 2026