চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর আন্ডারওয়্যারের ভেতর লুকিয়ে আনা পেস্ট/পাউডার আকারের আনুমানিক দেড় কেজি (১,৫০০ গ্রাম) সোনা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। সোমবার (৩ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮-এর এক যাত্রীর কাছ থেকে এ সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুবাইফেরত যাত্রী মো. তুষারকে আটক করা হয়েছে। তার পাসপোর্ট নম্বর EL0102972। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তার বাড়ি কুমিল্লার দীঘলগাঁও এলাকায়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল জানান, উদ্ধারকৃত স্বর্ণের সঠিক পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রেখেছে।
শিরোনাম :
শাহ আমানত বিমানবন্দরে আন্ডারওয়্যারের ভেতর থেকে দেড় কেজি সোনা উদ্ধার
- Update Time : 09:24:27 pm, Monday, 3 August 2026
- 54
Tag :
Popular Post
























