আজ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

আবারও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

  • MIT ERP
  • Update Time : 10:50:41 am, Monday, 3 August 2026
  • 31

আবারও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলারে। কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যৌথ পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৪৬৯ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম৬ (BPM6) হিসাবপদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৫১ দশমিক ৯৭ মিলিয়ন বা ৩১ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্লেষকরা বলছেন, প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধিই রিজার্ভ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৮৫৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের ২ দশমিক ৪৭৮ বিলিয়ন ডলারের তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাসের শেষ দুই দিন ৩০ ও ৩১ জুলাই প্রবাসী বাংলাদেশিরা উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন, যা মাসের মোট রেমিট্যান্স প্রবাহে বড় অবদান রেখেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফেসবুক ও টেলিগ্রামে প্রলোভন: যেভাবে ছড়াচ্ছে অনলাইন জুয়ার অদৃশ্য সাম্রাজ্য

আবারও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Update Time : 10:50:41 am, Monday, 3 August 2026