মিসরের পর্যটননগরী শারম আল-শেখের উত্তর-পূর্বাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৩ আগস্ট) ভোরে রাজধানী কায়রোসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, স্থানীয় সময় ভোর রাত ৩টার দিকে (গ্রিনিচ সময় রাত ১২টা) ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। এদিকে মিসরের রেড ক্রিসেন্ট জানিয়েছে, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শিরোনাম :
মিসরে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত
- Update Time : 10:01:14 am, Monday, 3 August 2026
- 70
Tag :
Popular Post























