বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরায় উদ্বোধন করা হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। গতকাল রোববার জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু ও যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী। আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, যশোর বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সামাজিক বনায়ন জোন সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার প্রমুখ।
শিরোনাম :



















