গ্রুপ ও স্বাস্থ্য বিমা চুক্তির আলোকে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিকে ৩ লাখ টাকা পরিশোধ করেছে। গতকাল রোববার কারওয়ান বাজারে ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে এ চেক হস্তান্তর করা হয়। ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের উপস্থিতিতে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহর কাছে এ চেক হস্তান্তর করেন। বিকেএসপির একজন শিক্ষার্থীর মৃত্যুতে এবং দুজন শিক্ষার্থীর স্বাস্থ্য বিমা বাবদ এ দাবি পরিশোধ করে ন্যাশনাল লাইফ। অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, উপব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, আইটি প্রধান ইভিপি এমএম ময়েজ উদ্দিন, গ্রুপ বিমা বিভাগের প্রধান ইভিপি কাজী মোহাম্মদ মহসীন, কোম্পানি সচিব মো. জিয়াউর রহমান ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।
শিরোনাম :
বিকেএসপিকে ৩ লাখ টাকা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স
- Update Time : 01:36:54 am, Monday, 3 August 2026
- 27
Tag :
Popular Post





















