6:03 pm, Sunday, 2 August 2026

বিএসএফআইসি সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 04:50:54 pm, Sunday, 2 August 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) ও জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “বৃক্ষ রোপণে সাজাই দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাস্তবায়িত এ কর্মসূচি আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ও নিবিড় পরিচর্যার মহাপরিকল্পনার অংশ বলে আয়োজকরা জানিয়েছেন। রোববার (০২ আগস্ট) সকাল ১০টায় বিএসএফআইসির সদর দপ্তরের নবম তলার ছাদে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএফআইসির চেয়ারম্যান (গ্রেড-২) মো. শামছুজ্জামান (সুরুজ)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ও যুগ্মসচিব ড. আব্দুল আলীম খান, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ও যুগ্মসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান, পরিচালক (অর্থ) ও যুগ্মসচিব তাহমিনা আক্তার, পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম, সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, সিওপি শাহরীনা তানাজ, জিয়া পরিষদের সভাপতি কৃষিবিদ মো. আবু রায়হান, সহ-সভাপতি মো. নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ সরকার জুয়েলসহ বিএসএফআইসির কর্মকর্তা-কর্মচারীরা। আয়োজকরা জানান, কর্মসূচির প্রথম পর্যায়ে উত্তরবঙ্গের ১৬টি জেলার চিনিশিল্প সংশ্লিষ্ট এলাকায় বিএসএফআইসির চেয়ারম্যানের নির্দেশনায় এবং জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য মিল এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। বৃক্ষরোপণ শেষে বিএসএফআইসির সম্মেলন কক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ)। এ ছাড়া জিয়া পরিষদের সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ঠাকুরগাঁওয়ের তিন উপজেলায় পানিতে ডুবে ও দুর্ঘটনায় ৪ মৃত্যু

বিএসএফআইসি সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Update Time : 04:50:54 pm, Sunday, 2 August 2026