পাবনার ঈশ্বরদী উপজেলার বহরপুর এলাকায় দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাসুদ রানা মদন (৫০) পেশায় একজন অটোরিকশা চালক। তিনি ভুক্তভোগী শিশুটির দূর সম্পর্কের মামা। তাদের বাড়ি পাশাপাশি। শিশুটি অভিযুক্ত মাসুদ রানা মদনের মেয়ের কাছে প্রাইভেট পড়ত। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে শিশুটি প্রাইভেট পড়তে অভিযুক্তের বাড়িতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তাকে একটি নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ করেন। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়ি ফিরে আসলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির নানি বাদী হয়ে শনিবার (১ আগস্ট) সন্ধায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের দায়ের করেন। সেদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানা মদনকে গ্রেপ্তার করে পুলিশ। ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।
2:04 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :






















