মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্টের অভিযানে বালুভর্তি ট্রাক ও অন্যান্য মালামাল জব্দ করে মামলা দায়ের হয়েছে। ১ আগস্ট বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার রাধানগর, ভুরভুরিয়া ছড়া ও সাইটুলা (হেকিম মিয়াল লেবু বাগান, সাইটোলা, আশিদ্রোণ ইউপি) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গলের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি), শ্রীমঙ্গল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। শ্রীমঙ্গল থানা পুলিশ ওই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে। অনুসন্ধানে জানা যায়, আশিদ্রোণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত সাইটুলা এলাকায় লেবু বাগানের আড়ালে মো. হেকিম মিয়া (৫৫), পিতা মৃত হাজি ইছরাইল মিয়া, সাং জালালিয়া রোড, শ্রীমঙ্গল কর্তৃক এক বালু সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। অভিযানকালে গেট বন্ধ করে লেবু ব্যবসায়ের আড়ালে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিষয়ে সত্যতা পাওয়া যায়। তবে, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় এবং ঘটনাস্থলে কোনো আসামি/অভিযুক্তকে না পাওয়ায় মোবাইল কোর্ট আইন-২০০৯ অনুযায়ী তাৎক্ষণিকভাবে কাউকে দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। জনস্বার্থে এবং ভবিষ্যতে একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে তাৎক্ষণিকভাবে হেকিম মিয়ার নিয়ন্ত্রণাধীন পুরো এলাকা ঘুরে দেখা হয় এবং সেখান থেকে বালুভর্তি (আনুমানিক ৩০০ ঘনফুট সদ্য তোলা বালু) একটি ডায়না ট্রাকসহ (ঢাকা মেট্রো-ড; ১২-৭১৮২) বালু উত্তোলনের সাথে জড়িত বেশকিছু মালামাল জব্দ করা হয় এবং তা স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে জব্দ তালিকায় লিপিবদ্ধ করা হয়। জব্দকৃত বালুভর্তি ট্রাক ও অন্যান্য মালামাল আলামত হিসেবে গ্রহণপূর্বক ওই ঘটনায় মূল অপরাধীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত হেকিম মিয়াসহ (৫৫) আরও কয়েকজনকে আসামি করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ অনুযায়ী শ্রীমঙ্গল থানায় একটি মামলা করা হয় (এফ আই আর নং-৩; জি আর নং-০১ আগস্ট-২৬)। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, মূল অপরাধীদের গ্রেপ্তারপূর্বক আদালতের মাধ্যমে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই সমাজ থেকে এ ধরনের অপরাধ দূর হবে এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হবে। একই দিন অপর দুটি অভিযানে রাধানগর ও ভুরভুরিয়া ছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে স্থানীয় জনতাসহ ছড়াসমূহ পরিদর্শন এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানানো হয়। এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
12:09 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :
প্রশাসনের শক্ত ভূমিকায় বালু চুরির ট্রাক জব্দ ও মামলা : মানুষের মাঝে স্বস্তি
-
MIT ERP
- Update Time : 12:06:30 pm, Sunday, 2 August 2026
- 0
Tag :
Popular Post




















