প্রায় ১৩৯ বছরের নেত্রকোনা পৌরসভা এ প্রথম শীর্ষ পর্যায়ে নারী কর্মকর্তা পেয়েছে। ভারপ্রাপ্ত পৌর প্রশাসক পদে গত বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা। ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত এ পৌরসভাটি ১৯৯৬ সালের ১০ অক্টোবর ‘ক’ (প্রথম) শ্রেণির হয়। তবে এ পর্যন্ত পৌর চেয়ারম্যান, মেয়র ও প্রশাসক পদে পুরুষরাই দায়িত্ব পালন করে গেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়িত্বপ্রাপ্ত আরিফুল ইসলাম সরদার সম্প্রতি মাগুরায় বদলি হওয়ায় পৌর প্রশাসক পদে দায়িত্ব গ্রহণ করেন লিজা। নবাগত পৌর প্রশাসক লিজা জানান, নিজ আঙিনা থেকেই পরিচ্ছন্ন কার্যক্রম করতে হবে। পাশাপাশি সব স্থান যেখানে মানুষ আবর্জনা ফেলে, সেগুলোকে সিসিটিভি ক্যামেরায় আনা হবে বলে। নাগরিকদের সুযোগসুবিধাসহ পৌরসভার উন্নয়ন কাজ সঠিকভাবে করা হবে।
শিরোনাম :
নেত্রকোনা পৌরসভার প্রথম নারী প্রশাসক মুন মুন জাহান
- Update Time : 03:42:20 am, Sunday, 2 August 2026
- 49
Tag :
Popular Post
























