চট্টগ্রামের সীতাকু-ে কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের প্রধান অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কলেজের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসুচিতে অংশ নেন এলাকাবাসী, সাবেক শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ। এসময় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সেখানে আর্থিক অনিয়ম, হিসাব সংরক্ষণে অসংগতি ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এসব অভিযোগ শুধু প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণœ করে না, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের আস্থাকেও নষ্ট করে। তাই অভিযোগগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।
শিরোনাম :






















