আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

বিইউএফটিতে বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন

  • MIT ERP
  • Update Time : 09:05:50 am, Wednesday, 23 September 2026
  • 19

বিইউএফটিতে বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ‘ইন্টারওয়েভেন সিভিলাইজেশনস’ শীর্ষক দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ও চীনের বিশিষ্ট প্রতিনিধিদের অংশগ্রহণে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্পচর্চা এবং শিক্ষাক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার নানা দিক তুলে ধরা হয়। আয়োজনের শুরুতেই বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র ও পোশাকের সমৃদ্ধ ইতিহাস তুলে ধরে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে দেশের দীর্ঘদিনের কারুশিল্প, বয়নঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় ফুটে ওঠে।

অনুষ্ঠানে বিইউএফটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সাগর গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিএমইএর বিইউএফটি-বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মেসবাহ উদ্দিন আলী (বিজিএমইএ সভাপতির পক্ষে) এবং শান্ত-মারিয়াম হুংহে কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক মহিউদ্দিন তাহের।

বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আইয়ুব নবী খানের স্বাগত বক্তব্যের পর আরও বক্তব্য দেন চেংদু কিংগাং পলিটেকনিক ইউনিভার্সিটির সহসভাপতি পু উইংইউয়ান এবং বাংলাদেশে চীনা উদ্যোগ সমিতির বস্ত্র ও পোশাক শাখার সভাপতি গেই ঝেনইউ। আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে অনুষ্ঠানে ‘লেঝু কলেজ বাংলাদেশ’-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যা দুই দেশের শিক্ষা ও প্রযুক্তিগত আদান-প্রদানকে আরও প্রসারিত করবে।

পরিশেষে বিইউএফটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হোসেনের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফরিদপুরের আলফাডাঙ্গায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট, আহত ২

বিইউএফটিতে বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন

Update Time : 09:05:50 am, Wednesday, 23 September 2026