9:21 pm, Wednesday, 29 July 2026

লালমনিরহাট সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক

  • MIT ERP
  • Update Time : 08:02:28 pm, Wednesday, 29 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লালমনিরহাটের দিঘলটারী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে নারীসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতা। পরবর্তীতে গতকাল মঙ্গলবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়। আটকরা হলেন— ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিতালদহ (দরিবাস) গ্রামের মো. হামেদ আলীর স্ত্রী হোসনেয়ারা বেগম (৪৬), তার ছেলে মো. জাহিদ হোসেন (২৭) এবং একই এলাকার শ্রী রাজেশ্বর বর্মনের ছেলে শ্রী অর্জুন বর্মন (৩০)। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দিঘলটারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯২৬ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিঘলটারী নামক স্থানে হোসনেয়ারা বেগম অবৈধভাবে প্রবেশ করেন। তিনি বাংলাদেশে গরু বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন। এ সময় দিঘলটারী বিওপির একটি টহলদল তাকে আটক করে। তার কাছ থেকে ১টি গাভি ও ২টি বকনা গরুসহ মোট ৩টি গরু জব্দ করা হয়। পরবর্তীতে ওই দিন দুপুর দেড়টার দিকে হোসনেয়ারা বেগমকে খুঁজতে তার ছেলে জাহিদ হোসেন এবং স্থানীয় আরেক বাসিন্দা শ্রী অর্জুন বর্মন অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় স্থানীয় বাংলাদেশিরা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাকিন আলী বলেন, আটককৃত নারীর দাবি, তিনি ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেছিলেন। অন্যদিকে আটককৃত দুই পুরুষের দাবি, প্রায় সাড়ে চার বছর আগে পঞ্চায়েত নির্বাচনে তাদের এলাকায় মারামারির ঘটনা ঘটেছিল। সম্প্রতি পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর তারা ভীতির মধ্যে ছিলেন। বর্তমান ক্ষমতাসীন দলের সদস্য ও পুলিশের ধাওয়া খেয়ে জীবনের নিরাপত্তায় তারা বাংলাদেশে প্রবেশ করেন। পরে এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার বিকাল ৩টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ৯২৬-এর কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবি আটককৃত তিন ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, এক নারী এবং দুজন পুরুষ ভুল করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল। আমরা তাদের আটক করার পর বিএসএফকে বিষয়টি জানাই। বিএসএফ তাদের ভারতীয় নাগরিক হিসেবে স্বীকার করে। এরপর আমরা ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আটকদের বিএসএফের কাছে হস্তান্তর করেছি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

লালমনিরহাট সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক

Update Time : 08:02:28 pm, Wednesday, 29 July 2026